editor
প্রকাশিত: 6:37 PM, December 24, 2025
ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসন থেকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)” এর হাতেগড়া গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক।তিনি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল তিনি সিলেট-৩ আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সিলেট-৩ আসনে আল ইসলাহর নির্বাচনী তৎপরতা দৃশ্যমান হয়ে উঠবে।
সূত্র জানায়, প্রবাসে অবস্থান করলেও মাওলানা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এই প্রার্থীকে শক্তিশালী অবস্থানে রাখছে।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সিলেট-৩ আসনে আল ইসলাহ, তালামীয এবং আল্লামা ফুলতলী (রহ.)এর ভক্তবৃন্দ ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতৃবৃন্দ মনে করছেন, তার প্রার্থীতা আসন্ন নির্বাচনে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে অন্তর্ভুক্ত করা সিলেট-৩ আসনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়েছে।
5 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
6 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
7 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
6 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
2 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়