editor

প্রকাশিত: 1:13 PM, December 27, 2025

সিলেটে অসহায় মানুষের মধ্যে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সিলেটে অসহায় মানুষের মধ্যে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

5

গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সার্বিক ব্যবস্থাপনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি হাজী চেরাগ আলীর সভাপতিত্বে ও হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচলনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সিনিয়র সহ সভাপতি হাজী রফিক উদ্দিন, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মুহিত চৌধুরী, আবাসিক এলাকা জামে মসজিদের সহ সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, হাউজিং এস্টেট জামে মসজিদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বী লুৎফুর রহমান, শাবিপ্রবির রসায়ন বিভাগের প্রফেসর ড. নুর উদ্দিন, ক্রীড়ানুরাগী সহিদ আহমদ জুয়েল, কবির আহমদ, রফিক আহমদ, আব্দুল আউয়াল, সুহেল আহমদ চৌধুরী, আমিন পারভেজ, সাইদুল আমিন, জিল্লুর রহমান জুয়েল, কামরুল ইসলাম বাবু, সুমন আহমদ মনা, জাহিদুল হাসান পাবেল, আলভি আহমদ চৌধুরী, তামিম ইব্রাহিম, মাকিন আহমদ, আতাউর, রুহিত আহমদ, রিপন আহমদ প্রমুখ।

8

শীতবস্ত্র বিতরণকালে এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, শীত মৌসুম এলেই সমাজের দরিদ্র ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়ে। আমাদের সামান্য সহানুভূতি ও সহযোগিতাই তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

2

তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা বিশ্বাস করি, তরুণ সমাজ এগিয়ে এলে সমাজের প্রতিটি সংকটে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন শুধু শীতবস্ত্র বিতরণ নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

7 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

2 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

7 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

7 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

1
4