editor
প্রকাশিত: 5:43 PM, December 27, 2025
বলাকা প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রকল্প এরিয়া শাহপরাণ পীরের বাজারে অনুষ্ঠিত হয়।
বলাকা প্লট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মুহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী ফয়জুল বারী এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম এ মতিন এডভোকেট, মোহাম্মদ আশরাফ হোসাইন, মিসেস রূপা চক্রবর্তী, ইউপি সদস্য মো. শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মো. মোজাককির হোসেন কামালী, মো. বদরুল হোসেন এডভোকেট, এ কে এম ইয়াহিয়া, হেলাল আহমদ এডভোকেট।
সাধারণ সভায় বক্তারা বলেন, বলাকা প্লট ওনার্স অ্যাসোসিয়েশন একটি ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সংগঠন হিসেবে সদস্যদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্লট মালিকদের অধিকার নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং যেকোনো সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
বার্ষিক সাধারণ সভায় আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. সিদ্দিকুর রহমান এডভোকেট, মো. এহসান এ এলাহি, অনল চন্দ্র দাস। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির মধ্যে রয়েছেন সভাপতি সৈয়দ মুহিউদ্দিন, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো. মোজাককির হোসেন কামালী, সহ সভাপতি হেলাল আহমদ এডভোকেট, সাধারণ সম্পাদক চৌধুরী ফয়জুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুর্শেদ আলী, অর্থ সম্পাদক মো. আশরাফ হোসাইন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক বুরহান উদ্দীন, নির্বাহী সদস্য রূপা চক্রবর্তী ও শেখ মঞ্জুরুর রশীদ।
4 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
4 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
3 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে