editor

প্রকাশিত: 7:07 PM, December 27, 2025

কমিউনিটি লিডার হিসেবে কামরুল আরিফ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

কমিউনিটি লিডার হিসেবে কামরুল আরিফ পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

যুক্তরাজ্যে প্রায় দুই দশক ধরে উদ্যোক্তা ও সমাজসেবীর ভূমিকা পালন করা কামরুল আরিফ সম্প্রতি “প্রবাসী সম্মাননা ২০২৫” অর্জন করেছেন। এটি শুধু তার পেশাগত সফলতার স্বীকৃতি নয়, বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব, অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের জাতীয় কবি কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। দীর্ঘদিন প্রবাসে তার নেতৃত্ব, সংগঠনমূলক কার্যক্রম এবং জনস্বার্থে নিবেদিত কাজকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে স্বীকৃতি দিয়েছে।

কামরুল আরিফ বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি একজন অভিজ্ঞ উদ্যোক্তা ও কৌশলগত সংগঠক। যুক্তরাজ্যে তিনি কিউব ইন এস্টেট-এর সিইও হিসেবে পরিচালনা করছেন দেশের একটি বৃহত্তম প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যা বাংলাদেশ থেকে পরিচালিত হলেও ইউকে সহ বিশ্বের সকল প্রবাসীর প্রপার্টি সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করে। একই সঙ্গে, তিনি কিউব ইন ক্লাউড-এর মাধ্যমে প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান করছেন। তাঁর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতি এবং যুব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শিক্ষাজীবন থেকে শুরু করে তার পথচলা অনুপ্রেরণার দৃষ্টান্ত। শাহজালাল জামেয়া ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি শেষ করার পর, ২০০৬ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাত্রা করেন। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে আর্কিটেকচার ও কনস্ট্রাকশন বিষয়ে ডিগ্রি অর্জন করে পেশাজীবনে শুরু করেন আরবান প্ল্যানার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে।

তার নেতৃত্ব ও উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রবাসে থেকেও জুলাই আন্দোলনের গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক অধিকারের প্রতি সক্রিয় সমর্থন দিয়ে যাচ্ছেন। শতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি কমিউনিটি, মিডিয়া, যুব উন্নয়ন ও মানবিক সেবায় অবদান রেখেছেন।

প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্ত এই কমিউনিটি লিডার প্রমাণ করেছেন যে দৃঢ়সংকল্প, আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মিলিয়ে একজন মানুষ তার সমাজ ও দেশের উন্নয়নে কতটা প্রভাবশালী হতে পারে। কামরুল আরিফ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা: সীমাবদ্ধতা নয়, সাহস, পরিশ্রম ও প্রতিশ্রুতি নিয়েই গড়ে ওঠে নেতৃত্ব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়