editor
প্রকাশিত: 8:14 PM, December 27, 2025
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬-এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৫-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট ভেন্যুতে জেলা ক্রীড়া অফিস, সিলেট-এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোল্ডেন বয় খ্যাত ফুটবলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহাজ উদ্দিন টিপু, ফুটবল কোচ সালাউদ্দিন রাজু, ফুটবল কোচ রাজিব আহমেদসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা।
বাছাই কার্যক্রমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সিলেট জেলার নিবন্ধিত ফুটবল একাডেমি এবং বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়ন সম্ভব। অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই বাছাই কার্যক্রম ভবিষ্যৎ জাতীয় দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলে। সরকার ও ক্রীড়া পরিদপ্তর নিয়মিতভাবে ক্রীড়া উন্নয়নে কাজ করছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সামনে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ সৃষ্টি করছে। সবশেষে তারা অভিভাবকদের সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
5 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’