editor
প্রকাশিত: 8:29 PM, December 27, 2025
উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রসেসিং বিষয়ে এক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বিষয়ে সরাসরি প্রশ্নউত্তরে অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর স্কলারহোম মেজরটিলা কলেজের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ।
এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরীর আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিই অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আকতার হোসেন, আরপিই এর ডিরেক্টর ও সিইও পাবেল সরকার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খুররুম আজাদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিভা নিবাসের ছাত্রী তাওহিদা।
উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, সাইপ্রাস, ইউরোপে পড়াশোনায় যাওয়ার বিষয়ে সেমিনারে ব্যাপক আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য, পরিকল্পনা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, স্কলারশিপ সুযোগ এবং ভিসা প্রসেস সম্পর্কে আগেভাগে ধারণা থাকলে কাঙ্ক্ষিত দেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজ হয়। বক্তারা আরও বলেন, প্রতারণা এড়িয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক গাইডলাইন অনুসরণ করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী দেশ ও বিষয় নির্বাচন করার পরামর্শ দেন তারা। এছাড়াও প্রসেসিং সর্ম্পকে যেকোন বিষয়ে জানতে ০১৭১৬-৪৬৬১৮২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের তথ্যবহুল আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের জানার বিষয়ে সেমিনারের আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
7 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’