editor

প্রকাশিত: 9:24 PM, December 27, 2025

পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

1

সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় দরগা মহল্লার মুহিবুর রহমান একাডেমী মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাছুম এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের সহ সভাপতি আলী মুস্তফা মিশকাতুন নুর, সহ সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির আহবায়ক মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক এ.এস জায়গীরদার বাবলা, সাহিত্য সম্পাদক নাজমুল হক তারেক, দপ্তর সম্পাদক শাহীন আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের ক্রীড়া সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির সদস্য সচিব শাহেদুর রহমান। বক্তব্য রাখেন মহিলা অভিভাবক- রেজওয়ানা আক্তার রুজি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহিবুর রহমান।

8

অনুষ্ঠানে সততা, দক্ষতা ও জনসেবায় গুরুপত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেটের অতিরিক্ত সহকারী কর কমিশনার আজিজুর রাব্বি চৌধুরী আনাছ-কে পায়রার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

7

উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, সদস্য তোয়ারিক হোসেন সাহাব, উবায়েদ আহমদ, রেজওয়ান আহমদ রেসাদ, আবির হাসান, মাহির আহমেদ নাব্দি, মামদি, তারেক আহমদ, শাহীন আহমদ, আরমান ফরহাদ, অফিস সহকারী আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

5

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ হয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় অংশ গ্রহণের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। বক্তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন ও এলাকার উন্নয়নে পায়রা সমাজকল্যাণ সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে এই সংঘ দরিদ্র বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ায়। বক্তারা এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

7

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

5 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

1 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 4 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

1
5