editor
প্রকাশিত: 2:48 PM, February 8, 2023
ডিএসএস ডেস্ক :: উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দেশের সব বোর্ডের মধ্যে পাসের হারে ষষ্ঠ স্থানে রয়েছে সিলেট বোর্ড। আজ বুধবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুসারে, সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ এবং এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ শিক্ষার্থী।
এবার এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।
জানা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে কুমিল্লা। এ বোর্ডে পাসের হার ৯০.৭০। এখানে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।
এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৭.৮০, মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১; বরিশালে ৮৬.৯৫, জিপিএ-৫ ৭ হাজার ৩৮৬ জন; যশোরে পাসের হার ৮৩.৯০, জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৭০৬ জন; রাজশাহীতে ৮১.৫৯, জিপিএ-৫ ২১ হাজার ৮৫৫; চট্টগ্রামে ৭৮.৭৬, জিপিএ-৫ ১২ হাজার ৬৭০; দিনাজপুরে পাসের হার ৭৯.০৬, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭.০৩ ও জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১৭৯ শিক্ষার্থী। ।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
গত বছরের ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর