editor
প্রকাশিত: 6:08 PM, December 28, 2025
সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম দাখিল করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। নির্বাচনে কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ফরম দাখিলকালে উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্যের সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি, চা শ্রমিক নেতা রবি মাল, মনি প্রধান, শ্রমিক সংগঠক মঞ্জুর রহমান রিপন, মেহেদী হাসান, সুনীল দাস, নারায়ণ দাস প্রমুখ।
মনোনয়ন পত্র দাখিলকালে সঞ্জয় কান্ত দাস বলেন, গত ১৫ বছরে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছে। আওয়ামী আমলে ডামি নির্বাচন ভোট দেয়ার স্বাধীনতাকেও রুদ্ধ করেছিলো। অতীতে কালো টাকা, পেশিশক্তি, মিথ্যা আশ্বাসের খেলায় মানুষ প্রতিবার ঠকেছে। আমরা সব সময় এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এ অধিকার হরণ করে বিগত সময়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করা হয়েছিল। ফলে বিগত এমপি, মন্ত্রীরা দেশের শ্রমজীবী, মেহনতী মানুষের কথা, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো তোয়াক্কা না করে বরং অবৈধ টাকায় বিদেশে ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন। এই ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সংগঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান ফ্যাসিবাদী ব্যবস্থা ও বৈষম্য বিলোপের চেতনা তুলে ধরেছিল। এই চেতনাকে ধারণ করে আমরা এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি।
তিনি আরো বলেন, বাসদ (মার্কসবাদী) এই নির্বাচনে কাঁচি প্রতীকে অংশ নিবে। কাঁচি প্রতীকে ভোট দিয়ে জনগণ লড়াই সংগ্রামের ধারাকে বিকশিত করবেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়