editor
প্রকাশিত: 6:37 PM, December 28, 2025
দেশের অর্থনীতিতে প্রবাসী ব্যবসায়ীদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা প্রশাসন কর্তৃক সফল ব্যবসায়ী ক্যাটাগরিতে ইউনাইটেড আরব আমিরাতে অবস্থানরত সিলেটের জকিগঞ্জের কৃতি সন্তান মো. শাহেদ আহমদ রাসেলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে সিলেটের জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আব্দুন নাসের খান এর হাত থেকে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মো. শাহেদ আহমদ রাসেলের ছোট ভাই জাবেদ আহমদ।
এক বিজ্ঞপ্তিতে মো. শাহেদ আহমদ রাসেল জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের আন্তরিকতা এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করার জন্য আমদেরকে বেশ কিছু কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে- রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, করহার ও সুদহার যৌক্তিক মাত্রায় আনা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করে শিল্পোৎপাদন সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামোও নীতি সহায়ক ব্যবস্থার সংস্কার করা।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনীতি যখন বৈশ্বিক মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো সংকটে পড়ে তখন বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স যোদ্ধাদের ডলার দেশের অর্থনীতির মেরুদন্ড সোজা রাখে। বাংলাদেশের অগ্রযাত্রায় সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।
5 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’