editor

প্রকাশিত: 8:21 PM, December 28, 2025

দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : আবুল মনসুর আসজাদ

দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : আবুল মনসুর আসজাদ

পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারি পরিচালক আবুল মনসুর আসজাদ বলেছেন, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্মই পারে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে। তাই তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের চিন্তা, কর্ম আর উদ্যোগের ওপরই নির্ভর করছে দেশের উন্নয়ন ও অগ্রগতি। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তিনি আলোরধারা পাঠশালার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রান্তিক জনগোষ্ঠী ও চা বাগানের শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করবে।

তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মালনীচড়া চা বাগানে আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার আয়োজনে বদলে যাক আমার দেশ তারুণ্যের ছোঁয়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আরএইচস্টেপ ইয়থ এডভোকেট মাহফুজ আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়থ অফিসার ফিলিপ সমাদ্দার, জুনিয়র ইয়থ অফিসার হামিদা আক্তার হিমু, সার্বিক সহযোগিতায় ছিলেন, আরএইচস্টেপ মালনীচড়া চা বাগান সদস্য নিশু দাস, দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো আলোচনা সভা, সঙ্গীত, ধামাইল, কবিতা, নৃত্য, আবৃত্তি, নাটক। সঙ্গীত পরিচালনায় ছিলেন, অরুণ কান্তি তালুকদার, শিমুল দাস ও স্টেপ আলোরধারা পাঠশালার দল। নৃত্য পরিচালনায় ছিলেন আঁচল, তৃমা এবং মালনীছড়া ও লাক্কাতুরা চা বাগানের কিশোরীবৃন্দ। আবৃত্তি করেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার খাদিজা আক্তার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়