editor
প্রকাশিত: 4:37 PM, December 30, 2025
বিএনপির চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন হুমায়ূন, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম সহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন প্রজ্ঞাবান ও সাহসী রাষ্ট্রনায়ককে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুমার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর হযরত শাহ্ (রহ.) জামে মসজিদে এক দোয়া মাহফিলের আযোজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকল ব্যবসায়ীসহ সর্বস্থরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান করা হয়েছে।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’