editor
প্রকাশিত: 4:49 PM, December 30, 2025
সমাজসেবামূলক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জমজম বাংলাদেশ এর উদ্যোগে ‘শিক্ষা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের রায়নগর দপ্তরিপাড়াস্থ জমজম একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়।
জমজম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও টিভি ওয়ান এর ডিরেক্টর শাইখ মাহমুদুল হাসান। তিনি শিক্ষা, নৈতিকতা ও সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের অপরিহার্যতা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান পীর, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক জসিম উদ্দিন, ডঃ ওয়ালি তসর উদ্দিন, আফতাব চৌধুরী, শহীদ আহমদ চৌধুরী (পিডিজি), এ কে এম আব্দুস সোবহান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জমজম বাংলাদেশ এর আওতাধীন বিভিন্ন প্রজেক্ট তাদের নিজ নিজ শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রজেক্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে এক্সিলেন্স এওয়ার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, ঐদিন সন্ধ্যায় শাইখ মাহমুদুল হাসান জমজম একাডেমিতে ‘পথনির্দেশনা পরিবার ও সমাজে আধ্যাত্মিকতা ও আধুনিকতার সমন্বয়’ শীর্ষক ইসলামি সেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়