editor
প্রকাশিত: 8:34 PM, December 30, 2025
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার নগরীর মীরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার কেমিস্টস্ সম্মেলন-২০২৫ গত ২৯ শে ডিসেম্বর সোমবার রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়। পর্যালোচনা সভায় সম্মেলনে উপস্থিত সকল ঔষধ ব্যবসায়ীদের ধন্যবাদ জানান সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সম্মেলনে ঘোষিত নীতিমালা অনুযায়ী আগামী ১লা জানুয়ারি ২০২৬ থেকে সকল ঔষধ ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করার আহবান জানান।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ টি এম মোশাহিদ উদ্দিন এর সভাপতিত্বে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক আব্দুল করিম বড়ভুইয়া, পরিচালক মোঃ মুবিন আহমদ, পরিচালক মাওলানা ফারুক আহমদ, পরিচালক মিফতাহুল হোসেন সুইট, পরিচালক আব্দুল মোক্তাদির, পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।
8 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
2 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’