editor
প্রকাশিত: 7:33 PM, December 31, 2025
হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বলেছেন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব, প্রজ্ঞা ও দৃঢ়তা নিয়ে দেশকে পথ দেখিয়েছেন- তা ইতিহাসে অনন্য। গণতন্ত্র এবং এদেশের মানুষের কল্যাণের জন্য তিনি কারাবরণ করেছেন, প্রিয় সন্তানকে হারিয়েছেন, কিন্তু মাথানত করেননি। তাঁর জীবন থেকে আমাদের রাজনীতির পাঠ নিতে হবে।
তিনি বলেন, বেগম জিয়া ছিলেন অসাম্প্রদায়িক। তিনবার রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি এদেশের সকল ধর্মেও মানুষদের নিয়ে দেশ গড়ার কাজ করেছেন। তাঁর প্রয়াণে সারাদেশের মানুষের কান্নাই বলে দেয়, তিনি কতোটা জনপ্রিয় ছিলেন। তাঁকে এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একটি মন্দিরে এ শোকসভার আয়োজন করা হয়।
হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর শাখার সদস্য সচিব রাজিব কুমার দে ও সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শিবব্রত ভৌমিক, নারায়ণ পুরকায়স্থ ফনি, প্রাণেশ দেব, সুদীপ বৈদ্য, খোকন রঞ্জন দে, বি.পি. দেব, মান্না দে, মলয় লাল ধর, বিমল দেবনাথ, মনোজ দেব, রনি সিংহ, সুমন সিংহ, প্রসুন পাল চৌধুরী, ঝলক আচার্য্য, মুন্না ঘোষ, নির্ঝর রায়, জয়দ্বীপ চৌধুরী মাধব, হকেন দেব, উজ্জ্বল রঞ্জন চন্দ, অসীম কুমার দে, আশীষ দেবনাথ, লিমন দেব, ভাস্কর অধিকারী, পিনাক ঘোষ, রাজন দেব, অঞ্জন দাস, ভুলন কান্তি তালুকদার, সৌরভ রায়, অমিত কুমার ধর, সুনাম দে, ঝন্টু বিশ্বাস, কৌশিক দাশ, রিংকু আচার্য্য, রতন পাল, সুমিত দে, অঞ্জন রাম দাশ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়