editor
প্রকাশিত: 8:01 PM, December 31, 2025
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর নগরীর কালীঘাটস্থ হযরত শাহচট (রহ.) জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, জাতির এই সংকটময় মুহূর্তে আপোসহীন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম। তাঁর অভিভাবকসুলভ দিকনির্দেশনা আজ জাতির জন্য খুবই প্রয়োজন ছিল। সারাদেশের মানুষের চোখের জল আর আবেগই বলে দেয়, বেগম খালেদা জিয়া রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি বলেন, আমরা মহান আল্লাহর কাছে বেগম জিয়ার রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর জন্য প্রার্থনা করছি। পুরো জাতিকে যেন আল্লাহ এই শোক সহ্য করার শক্তি দান করেন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজী আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফালাহ উদ্দিন আলী আহমদ, সমিতির কোষাধ্যক্ষ আমিনুর রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরী কমিটির সদস্য মারুফ আহমদ, আখতারুজ্জামান দৌলা, হাসান আহমদ, আলহাজ্ব আবুল হোসেন হুমায়ুন, শাহ আলম শাহান, মাহবুবুর রহমান জনি ও এম এ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী জমশেদ আলম, আব্দুল আউয়াল তালুকদার, মো. বাবুল মিয়া, রুহুল আমিন সিদ্দিক, সাহেদ আহমদ, দেলোয়ার হোসেন রাসেল, করিম ভূঁইয়া প্রমুখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহচট (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন ইমাম ও খতিব হাফেজ মাওলানা বশির উদ্দিন।
2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’