editor
প্রকাশিত: 8:51 PM, December 31, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ^নাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে জনগণের প্রতীক লাঙ্গলের কাণ্ডারী মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ, যুগ্ম আহবায়ক শেখ আসাদুজ্জামান জুবায়ের, সদস্য মোঃ আসরাপ মিয়া সিরাজ, বিশ^নাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রব, সদস্য সচিব সিরাজুল হক আলাউদ্দিন, জাপা নেতা মামুনুর রশীদ মামুন, এনামুল কবির, শাহজাহান, শহীদ আহমদ, আরিফুজ্জামান মিছবা, হোসেন আহমদ, সমুন শাহ, হাসান আহমদ, লাকি আহমদ, মুহিত আহমদ, রাজু আহমদ, সাইস্তা আহমদ, শাহেদ আহমদ, শাবেল আহমদ, নিজাম উদ্দিন, মোঃ আজমান, মিলন মেম্বার, শেফন মিয়া, মনছুর আহমদ, হুশিয়ার মিয়া প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সিলেট-২ (বিশ^নাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লাঙ্গলের কাণ্ডারী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টি দেশের উন্নয়নে অসংখ্য ভূমিকা রেখেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় পার্টি বিজয়ী হলে দেশে উন্নয়ন তরান্বিত হবে ইনশাআল্লাহ।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
2 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
5 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’