editor
প্রকাশিত: 5:32 PM, January 3, 2026
সিলেটের দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর শনিবার সকালে দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় অবস্থিত মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজে ২য় মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মনির উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নাদির আহমদ, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা, ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মাসুদ চৌধুরী, জামিলুর রহমান, উপাধ্যক্ষ কামাল হোসেন। পর্যবেক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ কেসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গৌরা পদ দত্ত, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।
পরীক্ষায় ৫৫০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অভিনন্দন পত্র প্রদান করেন মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ।
মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ ও শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করতে বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ তাঁর নামে মেধাবৃত্তি পরীক্ষা চালু করেছেন। যা নিঃসন্দেহ প্রশংসার দাবী রাখে। এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশে স্বাক্ষর রাখবে।
বক্তরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ প্রতিফলনে শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের মত দেশের অন্যান্য শিক্ষানুরাগীদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের