editor

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

আমাদের সবার উচিত দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো : উপ-পরিচালক মো. আব্দুর রফিক

আমাদের সবার উচিত দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো : উপ-পরিচালক মো. আব্দুর রফিক

3

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সমাজের গরীব ও অসহায় মানুষেরা অবর্ণনীয় কষ্টের মুখোমুখি হোন। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবানসহ আমাদের সবার উচিত সাধ্যানুযায়ী দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, এতিম, প্রতিবন্ধী, হিজরাসহ পিছিয়ে পড়া মানুষরাও এদেশের নাগরিক। তাদের পুনর্বাসন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

5

তিনি বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি ডা. এম এ রকিব। সভাপতির বক্তব্যে তিনি বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও যুুব ও নারী সমাজ এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ–সভাপতি এম এ হান্নান, ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সদর দপ্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, লালদীঘির পাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, পরিষদের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক এম এ মতিন, সংগঠনের সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, বিএমবিএফ সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন, বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মহানগরের মহিলা সম্পাদিকা শিরীন চৌধুরী, সদস্য শাহেদা বেগম প্রমুখ।

5

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

4 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

7 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
6