editor
প্রকাশিত: 7:59 PM, January 7, 2026
একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে কীভাবে ঠান্ডা মাথায়, নরম হাতে এবং দৃঢ় নেতৃত্বে সামলে নিতে হয়—ডক্টর মুহাম্মদ ইউনুস তার জীবন্ত উদাহরণ। যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল ভঙ্গুর, বাজার ব্যবস্থা ছিল অস্থিতিশীল, বৈদেশিক রিজার্ভ প্রায় তলানিতে, রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম অনিশ্চয়তায় নিমজ্জিত এবং দেশ গৃহযুদ্ধের আশঙ্কার দ্বারপ্রান্তে—ঠিক সেই সংকটময় সময়ে তিনি দায়িত্ব নিয়ে যে ধৈর্য, প্রজ্ঞা ও নিয়ন্ত্রণের পরিচয় দিয়েছেন, তা বিশ্ব রাজনীতির ইতিহাসে সত্যিই বিরল।
অর্থনীতি থেকে শুরু করে বাজার ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সচল রাখা—সবকিছু মিলিয়ে তার নেতৃত্ব ছিল অসাধারণভাবে সুসমন্বিত ও ভারসাম্যপূর্ণ। বিশেষ করে কূটনৈতিক অঙ্গনে তার ভূমিকা প্রমাণ করে তিনি কতটা নিখুঁত, বিচক্ষণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন রাষ্ট্রনায়ক। বৈশ্বিক পরিসরে ড. ইউনুস যে এতটা প্রভাবশালী এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তা এই সংকটকালীন সময়েই আরও স্পষ্ট হয়ে উঠেছে।
যদিও কিছু উগ্রপন্থী গোষ্ঠী বারবার দেশের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে, তবুও তিনি প্রতিবারই তা ঠান্ডা মাথায়, আইন ও যুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করেছেন। কোনো আবেগপ্রবণতা নয়, বরং যুক্তি, মানবিকতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি দেখিয়েছেন—রাষ্ট্র পরিচালনা মানে কেবল ক্ষমতা প্রয়োগ নয়, বরং দায়িত্বশীল বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব।
ড. ইউনুস প্রমাণ করেছেন, উচ্চশিক্ষা কেবল ডিগ্রির নাম নয়—এটি হলো সংকটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানবিক মূল্যবোধ বজায় রেখে কঠিন বাস্তবতাকে সামাল দেওয়ার দক্ষতা। একটি প্রায় বিপর্যস্ত দেশকে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে ফিরিয়ে এনে সামনে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সব মিলিয়ে, একজন বিশ্বমানের চিন্তাবিদ, দক্ষ কূটনীতিক ও দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস নিঃসন্দেহে আমাদের গর্ব। তার প্রজ্ঞা, সাহস ও নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি তাকে জানাই আন্তরিক সেলুট।
মো: অলিউর রহমান
প্রভাষক, যুক্তিবিদ্যা
রাখালগঞ্জ কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট।
প্রয়োজনে- ০১৭১২৪২৪৫৪৭
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০