editor

প্রকাশিত: 9:54 PM, January 8, 2026

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন

5

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুযারি) সন্ধ্যায় সিলেট নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান।

সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ৩৬৮ টি ভোটের মধ্যে ৩২৯টি ভোট কাস্ট হয়। ১৮টি পদে মোট ২৭ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে ৪ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমর বিজয় সী শেখর এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট পেয়েছেন ১৪৪ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খোকন। সাধারণ সম্পাদক পদে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট পেয়েছেন ১০৬ ভোট এবং সুব্রত কুমার রায় পেয়েছেন ৬৭ ভোট। যুগ্ম সম্পাদক-০১ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ খায়রুল আলম। যুগ্ম সম্পাদক-০২ পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়েম খাঁন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ পেয়েছেন ১৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈকত দাস পেয়েছেন ১৪৮ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবজল মিয়া তালুকদার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.বি.এম সারওয়ার হোসেন পেয়েছেন ১১৬ ভোট। পাঠাগার সম্পাদক পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাঃ ইসরাত জাহান নিপা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল্লাহ আল মাহবুব পেয়েছেন ১২৮ ভোট। সহকারী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আসমা আরা বেগম। নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোঃ ফখরুজ্জামান। কার্যনির্বাহী সদস্য পদে ২৬৫ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হয়েছেন সিরাজুল হুসেন আহমদ, ২৫০ ভোট পেয়ে ২য় হয়েছেন মোঃ সুলেমান হোসেন খান, ২৪৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন মৃত্যুঞ্জয় ধর ভোলা, ২২৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন কাউছার মাহমুদ চৌধুরী, ২২১ ভোট পেয়ে ৫ম হয়েছেন মোঃ রফিকুল হক, ২১৩ ভোট পেয়ে ৬ষ্ঠ হয়েছেন মোঃ হাছনু চৌধুরী, ২০৭ ভোট পেয়ে ৭ম হয়েছেন মোঃ সফিকুল ইসলাম, ১৮৮ ভোট পেয়ে ৮ম হয়েছেন মোঃ আবুল ফজল এডভোকেট।

6

ভোট চলাকালে পরিদর্শন করেন- কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, যুগ্ম কর কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম। উপ কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন এডভোকেট, এ কে এম শমিউল আলম এডভোকেট, বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল প্রমুখ।

2

সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সুলেমানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ

4 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

তারেক রহমানের বাজেট দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির বাজেট: রেজাউল হাসান কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

টিলার মাটি কাটার প্রতিবাদ করায় কলোনিতে ভাড়াটিয়া বসিয়ে সাজানো নাটক, ব্ল্যাকমেইলের অভিযোগ

2 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

শাল্লায় কৃষি কার্ডের চাল বিতরণে হরিলুট : ১৫ কেজির বদলে মিলছে ১২ কেজি নেপথ্যে চেয়ারম্যান নান্টু ও জুয়েল

7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির

ভয়ে চুপ জৈন্তাপুর

ভয়ে চুপ জৈন্তাপুর

4 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি

1
8