editor

প্রকাশিত: 7:21 PM, January 9, 2026

মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে সংগ্রাম করেছে।

তিনি আরো বলেন, দেশের এই সংকটময় সময়ে খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, নারী সমাজের অগ্রযাত্রায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। সিলেট মহানগর ও ৪২টি ওয়ার্ড মহিলা দলের নেত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভবিষ্যতের আন্দোলন আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর হাওয়াপাড়াস্থ সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজীর বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজীর পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, ব্যবসায়ী গুলজার আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা দলের সহ সভাপতি আছমা আলম, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরিণ প্রমুখ। এছাড় দোয়া মাহফিলে সিলেট মহনগর ও ৪২টি ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০