editor

প্রকাশিত: 12:23 PM, January 10, 2026

কে. এম. মিনহাজ উদ্দিন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

কে. এম. মিনহাজ উদ্দিন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্রণালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের সংগঠন “মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ” আগামী ৩ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পূনরায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক, উদ্যোক্তা কে. এম. মিনহাজ উদ্দিন। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের মরহুম ইসলাম উদ্দিনের ছেলে।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পূনরায় সহ সভাপতি পদে নির্বাচিত করায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ দেশব্যাপী প্রায় ৭৪ হাজার শিক্ষক শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, কে. এম. মিনহাজ উদ্দিন প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের মধ্যে সিলেট জেলা পর্যায়ে একাধিক বার শ্রেষ্ঠ ইমাম, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি দেশ ও প্রবাসের সকলের নিকট দোয়া চেয়েছেন তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক, সুন্দর ভাবে আদায় করতে পারেন। নির্যাতিত বঞ্চিত সকল শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবী দাওয়া তাদের মাধ্যমে আদায় করতে পারেন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন পূনরায় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাজিদুল ইসলাম, মৌলভীবাজার বাজার জেলা কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, কামাল বাজার ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন, খালিশপুর রাহমানিয়া সিনিয়র মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, মদন মোহন সরকারী কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক লতিফী, শোহাদায়ে কারবালা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবদুল মুকিত পাঞ্জাতনী প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০