editor

প্রকাশিত: 7:16 PM, January 11, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় সিলেট গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রূহের মাগফেরাত কামনায় সিলেট গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি রবিবার বাদ জোহর গণপূর্ত ভবনস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাকির চৌধুরী’র সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সম্পাদক শাকিল আহমদ খান এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইফতেখার রুসুল শিহাব, সিনিয়র সদস্য মিনহাজ আহমদ মুসা, এল.জি.ইডি ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি মাহমুদ হুসেন তোফা, সাধারণ সম্পাদক আবুল কালাম, শিক্ষা প্রকৌশল এসোসিয়েশনের সভাপতি নুর আহমদ, সহ সভাপতি রাসেল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহেদুল হক জাহেদ, মোঃ নুরুল ইসলাম চঞ্চল, খায়রুল ইসলাম সবুজ, শাহেদ আহমদ, ইউনুছ আহমদ রিপন, রাহেল আহমদ, বাপ্পি কুমার ধর, নুর আহমদ সাকিব আহমদ জুয়েল আহমদ ফাহাদ আহমেদ প্রমুখ সহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এর রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুজিবুর রহমান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০