editor
প্রকাশিত: 5:15 PM, January 12, 2026
সিলেট শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার (১১ জানুয়ারি) মহাসম্মেলনের দ্বিতীয় দিনে হাফিজ ও মাওলানাদের মধ্যে পাগড়ী প্রদান করেন জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মহাসম্মেলনে বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারব। বক্তারা ধর্মীয় ও সামাজিক জীবনের জন্য ইসলামের গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার ওপর বিশেষ জোর দেন।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা এবং নৈতিক আদর্শ চর্চার মাধ্যমে সমাজকে সন্ত্রাস, দুর্নীতি এবং অশান্তি থেকে মুক্ত করা সম্ভব। ইসলামের মূল শিক্ষা এবং তা ব্যক্তিজীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান যা মানবজাতির জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করে।
জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে ও মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ইয়াকুব জাকির, মাওলানা সালিম আহমদ সুলাইমানের উপস্থাপনায় সমাপনী দিনে বয়ান পেশ করেন, আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ঢাকা, মুফতি আলী হাসান উসামা ঢাকা, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি ফয়জুল্লাহ নোমানী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ।
দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও ইসলামি চিন্তাবিদদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে মুসলিম উম্মাহর সঠিক পথনির্দেশনা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সম্মেলনের শেষদিনে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির উন্নয়ন, এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের