editor
প্রকাশিত: 6:08 PM, January 13, 2026
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর নগরীর বাগবাড়িস্থ এলজিইডি ভবন সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি মামুন আহমদ, যুগ্ম সম্পাদক শাকিল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক ওলি চৌধুরী, দপ্তর সম্পাদক সুহানুর রহমান সামাদ, কার্যনির্বাহী সদস্য আইনুল্লা, কন্ট্রাক্টর আজিজ আহমদ, ভুট্টু প্রমুখ। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এর রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন এলজিইডি মসজিদের ইমাম।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০