editor
প্রকাশিত: 7:25 PM, January 14, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মেয়েরা মেধার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করে বহির্বিশ্বে দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। তাদেরকে অনুসরণ করে মেয়েরা আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মা-বাবার দায়িত্ব পালন করছেন। এজন্যে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক ও পরিপূর্ণ মানুষ হিসেকে গড়ে তোলতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান।
রেজাউল হাসান কয়েছ লোদী (বুধবার ১৪ জানুয়ারি) সকালে সিলেট নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের গণিত বিভাগের প্রধান মোঃ আলমগীর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজির উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মৎ শাহানা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আলমগীর হোসেন, দর্শন বিভাগের প্রধান সামিয়া সুলতানা চৌধুরী প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০