editor
প্রকাশিত: 8:26 PM, January 14, 2026
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফ্যামেলি ডে ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
পরদিন বুধবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জের বাহুবলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত। সদস্য মো. কামরুজ্জামান টুলু এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি ও সিলেট জোনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম মহাসচিব তানভীর রহমান। বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা।
বার্ষিক প্রতিবেদন ২০২৫ পাঠ করেন মহাসচিব ফারহান নূর। ২০২৪-২৫ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করেন যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ সুমন।
বক্তব্য রাখেন সদস্য সচিব রেজাবুদ্দুলা, শেখ আসিবুদ্দিন মিলন, বনভোজন কমিটির আহবায়ক সৈয়দ সাদাত আহমেদ, সদস্য সচিব আলী আফসার ফাহিম, তানভীর আহমদ, মো. সাজুওয়ান আহমদ, আব্দুল কাইয়ুম, আজহারুল ইসলাম ডালি, আব্দুল হান্নান কাকন, আব্দুল হাকিম প্রধান, সৈয়দা আক্তার, মো. ফয়েজ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের পরিবহন খাতে সিএনজি শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত সহায়তা, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং ওয়ার্কশপ ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা ও মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সংগঠনের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। সাধারণ সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দা প্লেস লাক্সারি রিসোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০