editor
প্রকাশিত: 8:33 PM, February 8, 2023
পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা মিসেরিওর/কেজেডই এর সহায়তায় পাত্র ও মুন্ডা জনগোষ্ঠীর ৭৭জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। (৮ ফেব্রুয়ারি) বুধবার পাসকপ কার্যালয়ে “ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষামূলক আলোচনা সভা ও শিক্ষা সহায়তা বিতরণ অনুষ্ঠান” আয়োজনের মাধ্যমে শিক্ষা সহায়তা প্রদান করেন।
পাসকপ এর ফিল্ড কর্মকর্তা মঙ্গল পাত্র’র পরিচালনায় ও নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমেই জাতিকে দারিদ্রতার কষাঘাত থেকে মুক্ত করা সম্ভব। দেশ এগিয়ে যাচ্ছে তাই আপনাদেরকেও এগিয়ে যেতে হবে। এটা শুধুমাত্র সম্ভব সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে। সিলেটে বসবাসরত পাত্র জাতিসহ অন্যান্য নৃগোষ্ঠীরা অন্য জাতির চেয়ে পিছিয়ে পরেছে শুধুমাত্র শিক্ষায় পিছিয়ে থাকার কারণে। তাই এ সমস্যা থেকে উত্তোরণ করার একমাত্র সৈনিক হলো আজ যারা ছাত্র সমাজ। সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে। বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ছাত্র ছাত্রীরা বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করা একান্ত জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ এর সাধারণ সম্পাদক ধীরেন্দ্র মোহন পাত্র ও সহ-সভাপতি শ্রী উপেন্দ্র পাত্র। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন দরুন মোহন পাত্র, ফাইনান্স এন্ড এডমিন, পাসকপ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন