admin

প্রকাশিত: 9:20 PM, January 21, 2026

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

সিলেটে গণভোটের প্রচারণায় ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোটের রিকশা’ নামের এই আইকনিক প্রচার কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল থেকে এ কার্যক্রম সারা দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা ও ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা। ‘হ্যাঁ’তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী থেকে বঞ্চিত হবে- এসব বিষয় প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিকভাবে জানাতে হবে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের করণীয় ও বর্জনীয়, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কিত বিষয়গুলো গ্রাম-গঞ্জ, হাট-বাজার, স্কুল-কলেজ ও পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সচেতন করা, কারণ এবারে একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটের উদ্দেশ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা। জুলাই সনদের মূল বিষয়গুলো ভালোভাবে জেনে-বুঝে নাগরিকরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং অবশ্যই গণভোটে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।তিনি আরও বলেন, গণভোটে কোনো প্রার্থী নেই। এর প্রতীক ‘হ্যাঁ’ ও ‘না’। এই দুটি বিকল্পের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে