editor

প্রকাশিত: 5:25 PM, February 8, 2026

‎পবিত্র কুরআন মানবজাতির ‎জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ : মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

‎পবিত্র কুরআন মানবজাতির ‎জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ : মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

‎দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পথনির্দেশ। কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই একজন মানুষ প্রকৃত সফলতা লাভ করতে পারে। তিনি বলেন, হাফেজে কুরআনগণ সমাজের জন্য রহমতস্বরূপ, তাদের মাধ্যমে কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।

‎তিনি আরও বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিকতার উন্নয়ন অত্যন্ত জরুরি। কুরআনের শিক্ষা মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। তাই কুরআনের হাফেজদের দায়িত্ব হলো নিজেদের জীবনকে কুরআনের আদর্শে গড়ে তুলে সমাজ সংস্কারে ভূমিকা রাখা। কুরআন হিফজ করা যেমন বড় নেয়ামত, তেমনি এর হিফাজত ও আমল করা আরও বড় দায়িত্ব। তিনি হাফেজদের দ্বীনের খেদমতে সকলকে সহযোগিতার আহ্বান জানান।

‎রবিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসার হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‎লতিফিয়া দারুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা রজব আলী গোলাপগঞ্জ ভাদেশ্বর আল হারামাইন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা আব্দুল বাসিত, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের সভাপতি হাফিজ হোসাইন আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ সভাপতি হোযাইল আহমদ।

উপস্থিত ছিলেন হাফিজ গোলাম হাসান চৌধুরী, হাফিজ হাফিজ খান, হাফিজ রুহেল আহমদ, হাফিজ কামরান খান, কয়েছ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন