editor
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘ দুই দশক ধরে ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সহযোগিতায় মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, শুধু রমজান নয়, বছরের বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াচ্ছে- এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো ত্যাগ, সংযম ও মানবতার সেবায় আত্মনিয়োগ- এই চেতনাকে ধারণ করেই সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াইস্থ এলাকায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
খাদ্রসামগ্রী বিতরণকালে বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।
8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 6 বৃহস্পতিবার
6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
8 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়