editor

প্রকাশিত: 8:04 PM, February 8, 2026

ইলিয়াস আলীর গুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে : তাহসিনা রুশদীর লুনা

ইলিয়াস আলীর গুমের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে : তাহসিনা রুশদীর লুনা

5

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘আগামী নির্বাচন অস্তিত্বের লড়াই। এম. ইলিয়াস আলীর গুমের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে। সর্বশক্তি দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এ নির্বাচন আমাদের বাঁচা-মরার নির্বাচন, এ নির্বাচন গণতন্ত্র বনাম দুঃশাসনের নির্বাচন, এ নির্বাচন সত্য বনাম মিথ্যার নির্বাচন। এটি আমাদের অধিকার ফিরে পাওয়ার অঙ্গীকারের নির্বাচন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, ইলিয়াসপত্নী লুনা বলেন, আপনাদের প্রিয় নেতা, সিলেটের অহংকার, গণমানুষের কণ্ঠস্বর এম. ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আজও আমরা জানি না—তিনি কোথায়! একজন জনপ্রিয় নেতাকে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে শুধু সত্য কথা বলার অপরাধে, মানুষের অধিকার নিয়ে কথা বলার অপরাধে।

তিনি আবেগ নিয়ে বলেন, আমি আজ আপনাদের সামনে একজন প্রার্থী হিসেবে নয়—একজন সহধর্মিণী হিসেবে, একজন নির্যাতিত পরিবারের সদস্য হিসেবে, একজন ন্যায়ের দাবিদার হিসেবে দাঁড়িয়েছি। ইলিয়াস আলীর গুমের জবাব দিতে হবে। আর সেই জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, গণরায়ের মাধ্যমে। ধানের শীষে আপনাদের প্রতিটি ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিটি ভোট হবে গুমের বিরুদ্ধে রায়, প্রতিটি ভোট হবে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ।

4

তিনি বলেন, আজ সময় এসেছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের অধিকার, আমাদের ভোট, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। এসময় তিনি সবার কাছে ধানের ভোট দেয়ার অনুরোধ করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের স্কুল মাঠে নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

5

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী।

1

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সহসভাপতি মঈনুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহার আলী,যুগ্ন সম্পাদক মো. ময়নুল হক, শামীম আহমদ,জামাল উদ্দীন।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসনাত এরশাদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ, মুদাচ্ছির খান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সোবহান আহমদ, এমরান আহমদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রুপ আবদুল, বিএনপি নেতা আবদুল জলিল জিলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, দয়ামির ইউনিয়ন বিএনপির সভাপতি সুজন আলী, তাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মান্নান বক্স, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন হোসেন মেম্বার, পশ্চিম পৈলেনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলু মিয়া, সাদীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম মাসুদ,উমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, মহিলা দলের সাবেক সভানেত্রী মুসলিমা আক্তার, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাহেব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুয়েব আহমদ।

2

এর আগে প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার -ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিশাল বিশাল মিছিল সভায় যোগ দেন। মুল মঞ্চের পাশে প্রবাসী নেতাদের জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হয়। শতাধিক প্রবাসী আর হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আর ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

2 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

8 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
4