admin
প্রকাশিত: 12:38 PM, August 10, 2026
সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে তারাপুর চা বাগানের বাদামুরা বস্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুনীল মুদি’কে গ্রেপ্তার করা হয়েছে। সে উক্ত এলাকার শঙ্খ মুদির ছেলে।
অভিযোগ রয়েছে, সুনীল মুদি চা বাগান পঞ্চায়েতের পদ-পদবি ও স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। এলাকাটিতে দেশি-বিদেশি মদ, ইয়াবা ও গাঁজা সরবরাহকারী হিসেবে তার নাম উঠে আসে। অপরাধ কর্মকাণ্ড মসৃণ করতে সে একটি নির্দিষ্ট মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্পটে মাদক পৌঁছাত। অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে মামলাসংক্রান্ত ত্রুটির সুযোগে পূর্বে কিছু জটিলতা তৈরি হলেও ডিবি পুলিশের সাম্প্রতিক সুনির্দিষ্ট অভিযানে সে গ্রেপ্তার হয়।
সীমান্তবর্তী এলাকা যেমন—গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, চুনারুঘাটসহ বিভিন্ন রুট দিয়ে আসা মাদকের চালানের অন্যতম গোপন আস্তানা হিসেবে ব্যবহূত হচ্ছে তারাপুর চা বাগান। অপরাধচক্রের অন্য সদস্যরা এলাকাটিকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে পুরো জেলায় মাদক ছড়িয়ে দিচ্ছে। সুনীল মুদির গ্রেপ্তারের পর স্থানীয় সচেতন মহল স্বস্তি প্রকাশ করলেও সিন্ডিকেটের মূল হোতাদের সমূলে উপড়ে ফেলতে আরও কঠোর অভিযানের দাবি জানিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক সিন্ডিকেটের অবসান ঘটাতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
4 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
6 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।