editor
প্রকাশিত: 2:58 PM, February 9, 2023
ডিএসএস ডেস্ক :: গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে’র সভাপতি মো. আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীদের মেধাবিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ অনেক বেশি গুরুত্ব বহন করে। তিনি অভিভাবকদের ও শিক্ষকদের উদ্যেশ্যে বলেন নিজ প্রতিষ্ঠানের বাচ্চাদের সন্তানতুল্য মনে এগিয়ে যাওয়া প্রয়োজন। শিশুরা প্রাথমিক পর্যায়ে পড়ালেখার প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে উঠলে নির্দিষ্ট গন্থব্যে পৌছাতে সক্ষম হবে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষকের বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও করগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।
বিশেষ অতিথি বক্তব্য দেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরু মিয়া, চৌধুরী বাজার-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা আদরী রানী দাশ, কদমরসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহার উদ্দিন। প্রতিযোগিতায় লক্ষণাবন্দ ইউনিয়নের মোট ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন