editor
প্রকাশিত: 5:33 PM, February 9, 2023
বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সহ প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা গত (৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আলাল উদ্দিন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাদেক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেছেন, এই বিদ্যালয়টি অত্যন্ত প্রাচীন বিদ্যাপীঠ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে যাচ্ছে। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী সহ প্রবাসীরা আগামীতে সব ধরনের সহযোগীতা করবেন। প্রধান অতিথি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকেও সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে, বিদ্যালয় আঙ্গিনা পাকা করন, প্রাক-প্রাথমিক শ্রেণীতে কার্পেটের ব্যবস্থা করা এবং সেখানে একটি গেইট নির্মাণের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পদক্ষেপ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সেক্রেটারী করিম উদ্দিন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্ঠা মুজিবুর রহমান এখলাস, হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী সমাজ সেবক হাজী বেলাল উদ্দিন, বিয়ানীবাজার পৌর সভার কাউন্সিলর এনাম হোসেন, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার ইউকের সদস্য তোফায়েল আহমদ পারভেজ, নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমান খোকন, লিটন বার্ডস কিন্ডার গার্ডেন এর সভাপতি মো. জামিল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাস, আর এম কম্পিউটারের সত্ত্বধিকারী এনাম উদ্দিন এনু, ক্রীড়া সংগঠক খন্দকার লোকমান হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য পুলক শর্মা, মহিলা সম্পাদক কুলসুমা বেগম, মহিলা সদস্য রুবিনা বেগম, সুহানা আক্তার, ফারুক উদ্দিন, মঈন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অর্চনা চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষক দিপা বেগম, পূরবী দাস, জাহেদা বেগম, ভাগ্যশ্রী দে, রূপালী রাণী দাশ, কলি কুমারী দাস শ্রাবনী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন