editor
প্রকাশিত: 10:21 PM, February 9, 2023
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার বলেছেন, দ্বীনি শিক্ষার প্রতি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার। বর্তমান সরকার ইসলামি শিক্ষাকে আরও উন্নত এবং এর প্রতি গুরুত্ব দিচ্ছে। একজন প্রকৃত মুসলমান হিসাবে প্রত্যেকের ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি আজ (গতকাল) বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আলিম মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি গোলাম মৌলার সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা বাহা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ, ঘিলাছড়া ইসহাকিয়া মাদরাসার সুপার মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী, মশাহিদ আলী দাখিল বালিকা মাদরাসার সুপার মাওলানা ছালিম আহমেদ, বিদায়ী সংবর্ধিত শিক্ষক হাটুভাঙ্গা আলিম মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এস এম মামুনুর রশীদ, তালামীযের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন মোহাম্মদ বাবু, সমাজসেবক মুহিত আহমেদ শাহ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান, মাওলানা জামাল উদ্দিন, মাও. আলা উদ্দিন জিহাদী, মাওলানা আব্দুল ওদুদ, মাও. আব্দুস সালাম, শিক্ষক নবী হোসেন নবীন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ক্বারী নজরুল ইসলাম লিয়াকত, ফয়েজুল হক, শিক্ষক মোশাররফ হোসেন খালেদ, ইউসুফ আলী, রেখা মিয়া, হাটুভাঙ্গা পঞ্চায়েত কমিটির নেতা হাফিজুল ইসলাম কুদ্দুস, আল ইসলাহ নেতা নুরুল ইসলাম ময়ুর, বদরুল ইসলাম বেলাল, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আফতাব উদ্দিন, এনামুল হক ইমন, সাংবাদিক মুহাম্মদ জুয়েল, মাওলানা ইমাদ উদ্দিন, প্রমুখ।
২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের সবক প্রদান করান অনুষ্ঠানের প্রধান অতিথি। পরবর্তীতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন