editor
প্রকাশিত: 10:27 PM, February 9, 2023
ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গায় গত ৫ ফেব্রুয়ারি রাতে এক সাথে ১৪টি মন্দিরে প্রতিমা ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মূখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ ব্রক্ষ্ম মন্দিরে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
সভায় বক্তারা বলেন, মন্দিরে ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিটি ঘটনার দৃষ্ঠান্তমূলক বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও প্রতিষ্ঠা ভাংচুর দিন দিন অস্বাভাবিক হাড়ে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা আগামী ১১ ফেব্রুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করার পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি মশাল মিছিল সফল করার জন্য সংগঠনের নেতাকর্মী সহ সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানান।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ রজত কান্তি ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, এপ্রেক্সিয়ান চন্দন দাশ, প্রদীপ দে মনা, ডা. রনজিত রায়, রাজ কুমার পাল রাজু, এপ্রেক্সিয়ান জি.ডি রুমু, মনমোহন দেবনাথ, অপন দাশ, আশীষ দে, আশীষ রায়, সঞ্জয় দত্ত, অখিল সরকার, দ্বীপংকর দাস, শুক্লব কান্তি বড়ুয়া, ঝন্টু কুমার দে, চপন দে প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন