editor
প্রকাশিত: 10:33 PM, February 9, 2023
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় শিশু-কিশোর কাবাডি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং সিলেট জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ২০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সহ-সভাপতি আব্দুল আহাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের স্কাউট জোনের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুল হক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, ক্রীড়া শিক্ষক মজিদ রহমান মজিদ, ইউনিসেফ বাংলাদেশ এর সদস্য শফিকুল ইসলাম, পলাসী মজুমদার, তাসলিমা বেগম, আকলিমা আক্তার আখি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাসান আল মাহমুদ। গীতাপাঠ করেন পমি মল্লিক। কাবাডি খেলায় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে চ্যাম্পিয়ন হয়। বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছেলে ও মেয়ে রানারআপ নির্বাচিত হন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন