editor

প্রকাশিত: 1:11 PM, February 11, 2023

১০ দফা দাবিতে সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা

১০ দফা দাবিতে সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা

ডিএসএস ডেস্ক :: বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা পদযাত্রা করেছে।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার ওসমান গনির নেতৃত্বে শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল দশ-টা থেকে সালুটিকর বাজারের গোয়াইনঘাট অটোরিকশা সিএনজি স্ট্যন্ড থেকে পদযাত্রা শুরু করে এবং আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহরঘাটায় গিয়ে পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ সময় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার ওসমান গনী বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য একটাই- গ্রাম-ইউনিয়নে যুগপৎ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবিকে ছড়িয়ে দেওয়া। এই কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন নতুন মাত্রা পাবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পদযাত্রায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য বিলাল উদ্দিন (মাস্টার), হাজী রফিক আহমদ, আমির উদ্দিন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নূর, সহসভাপতি মো. আইয়ুব আলী, আমিমুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী, সাংগঠনিক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আলকাছ মিয়া, মতিউর রহমান (মেম্বার), আব্দুল হাসিম চৌধুরী, মজর আলী, সাবেক মেম্বার আপ্তাব আলী, বাবুল মিয়া, আনা মিয়া, ছাইফ উদ্দিন, সাবেক মেম্বার নিজাম উদ্দিন, হাজী মাসুক আহমদ, আব্দুল কাদির, মছব্বির আলী, নেছার আহমদ, কামাল আহমদ, ছিফত উল্লাহ, বশির উদ্দিন, ময়বুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মমিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা, আনিসুজ্জামান, আকদ্দুস মিয়া, আব্দুল মতিন লেবু, বিরাই মিয়া, সাচ্চা মিয়া,আঙ্গুর মিয়া,বাবুল মিয়া,পভেল আহমদ, নাজিম উদ্দীনসহ পদযাত্রায় স্থানীয় বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন