editor
প্রকাশিত: 5:44 PM, February 11, 2023
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। শনিবার (১১ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন তিনি । এর আগে দুপুরে সুনাগঞ্জ সার্কেট হাউসে আনোয়ারুজ্জামান চৌধুরী দেখা করতে গেলে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন ওবায়দুল কাদের এমপি।
উল্লেখ্য আনোয়ারুজ্জামান চৌধুরী সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন কর্মী হয়ে তিলে তিলে গড়ে ওঠা এক মানবিক কর্মী, ক্লিন ইমেজের রাজনীবিদ।ওয়ান ইলেভেনের সময় তৎকালীন কেয়ারটেকার সরবার বঙ্গবন্ধুকন্যাকে গ্রেফতারের পর তাৎক্ষনিক প্রতিবাদ করেছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।শুধু প্রতিবাদই নয় দেশ এবং বিদেশে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছেন।
ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।স্কুল জীবন থেকে ছাত্র রাহদজনীতীর সাথে সম্পৃক্ত হয়ে পড়েন। কলেজ জীবনে তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতীর সাথে সক্রিয় হয়ে যান।
এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে গিয়েও আনোয়ারুজ্জামান চৌধুরী থেমে থাকেননি। প্রথমে তিনি যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তাছাড়া প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকেন। আনোয়ারুজ্জামান চৌধুরী জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকার সব নির্বাচনকালে ছুটে এসেছেন দেশে। দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সরব থাকতে দেখা গেছে তাকে।
বিশেষ করে সিলেট-১ ও সিলেট-৩ আসন, সিলেট জেলা পরিষদ ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন। নৌকার বিজয় নিশ্চিতে দিনরাত খেটেছেন। এ কারণে শুধু বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরেই নয়, সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন দলীয় নেতাকর্মীদের কাছে আলাদা গুরুত্ব রয়েছে তার। নেতাকর্মীরাও যেন তার মাঝে প্রয়াত মেয়র কামরানের স্বভাবসূলভ দৃষ্টিভঙ্গি খুঁজে পান। নেতাকর্মীদের অনেকে জানান, সারাবিশ্ব যখন করোনা মহামারিতে টালমাটাল। মানুষের যাপিত নিয়মগুলো থমকে ছিল, সব শ্রেণি-পেশার মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে হাঁটছে; তখন সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সেবায় নিভৃতে কাজ করে গেছেন আনোয়ারুজ্জামান।
সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা দিয়েছেন। আড়ালে থেকে অগণিত নেতা গড়ার কারিগরও তিনি। দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগকেও চাঙা রাখতে কাজ করেছেন। বিনিময় হিসেবে কখনো বাগিয়ে নেননি পদ-পদবি।
সূত্র জানায়, দলের জন্য তার এই নিঃস্বার্থ ত্যাগ কেন্দ্রের নজর কেড়েছে। যে কারণে ‘ডার্ক সাইডে’ থাকা আনোয়ারুজ্জামান চৌধুরীর ডাক পড়েছে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে। কেন্দ্রের শীর্ষ সারির এক নেতাও এরইমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন