editor
প্রকাশিত: 5:45 PM, February 11, 2023
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া মাসুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমর চন্দ্র দেবনাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক পূণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধা মার্কেট সমিতির ব্যবসায়ীরা অত্যন্ত সততার সাথে ব্যবসা পরিচালনা করেন যাচ্ছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদেরও অনেক অবদান রয়েছে। বিগত সময়ে যারা এই সমিতির দায়িত্বে ছিলেন তারাও সমিতির উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। বর্তমান কমিটির নেতৃবৃন্দরাও সমিতিকে এগিয়ে নিয়ে যেতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। আমি আশা করি বর্তমান কমিটির সদস্যরা সমিতির ও সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজি মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক আলি মনসুর, সাংগঠনিক সম্পাদক শাহ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ সাব্বির আহমদ, প্রচার সম্পাদক কাজি বাবুল, সদস্য আব্দুল আলিম, রঞ্জন দেবনাথ ময়না, সেলিম মিয়া, মোঃ আনু মিয়া, জসিম উদ্দিন, রিমন আহমদ, নজরুল ইসলাম, ডি এন দুলু, অনিক নয়ন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন