editor
প্রকাশিত: 6:29 PM, February 11, 2023

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পদযাত্রা অনুষ্ঠিত হয়
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, স্থানীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, জনদুর্ভোগ সৃষ্টি করে শাসকগোষ্ঠী মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। তাদের মিথ্যাচারে পুরো জাতি ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ। নির্বাচন, গনতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিয়ে তাদের কল্পকাহিনি শুনে গাদাও হাসে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতেই হবে। বিএনপি সরকার গঠন করলে এই সংসদীয় আসনের ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধি, ব্যবসা-বানিজ্য, অর্থনেতিক সমৃদ্ধি, সুশাসন নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, ভয় ভীতি উপেক্ষা করে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মরণপণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই জেলায় আজকে আওয়ামীলীগের সেক্রেটারী ওবায়দুল কাদের সাহেব এসেছেন, তাকে আহব্বান জানাব এখানে যেন কোন অশান্তি সৃষ্টি করে না যান। ফিতনা রেখে না যান।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তার সংসদীয় আসনের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে পদযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পন্কজ কান্তি দাসের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক মাশুক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কয়ছর ইসলাম, সালাউদ্দিন তালুকদার, মোং লেচু মিয়া, জাহাঙ্গীর আলম, ডালিম সর্দার, ইলিয়াস মিয়া, মোক্তার হুসেন সর্দার, নুরুজ্জামান সর্দার, জিয়াউর রহমান, ওদুদ মিয়া, মোং আব্দুল্লাহ, মোং রুবেল আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন