editor
প্রকাশিত: 10:28 PM, June 26, 2021
নিজস্ব প্রতিনিধি
সিলেট-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন এর আজিজপুর-বাংলাবাজার-আতাসন সড়কের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। আগামী ২৮শে জুলাই নির্বাচনে নির্বাচিত হলে অবহেলিত এলাকাগুলোকে চিন্তিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন সাধন করব।
হাবিবুর রহমান হাবিব শনিবার(২৬ জুন) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্দ্যোগে স্থানীয় বাংলাবাজারে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউ/পি চেয়ারম্যান আনহার মিয়া, সহ-সভাপতি আব্দুল মালিক, আবু বকর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, আওয়ামী লীগ নেতা হুমায়ুন আহমদ চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান শামসুদ্দিন শামস্, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রকিব জুয়েল , শিশু মিয়া, রুবেল আহমদ, জুয়েল আহমদ, নেফুর মিয়া, জুনেদ তালুকদার, এনাম আহমদ, রাকিব আহমদ , কজী কবির উদ্দিন, হোসাইন আহমদ প্রমুখ।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন