editor
প্রকাশিত: 7:23 PM, February 11, 2023
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক। প্রতিবছর এভাবেই অসহায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে এই সংগঠনটি।
তিনি শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইস্থ অনামিকা ৯/৩ নং বাসায় বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউ ইয়র্ক ইনক একটি সামাজিক সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনটি মানব সেবার ব্রত নিয়ে ১৯৯৮ ইং সনে নিউ ইয়র্ক এর ব্রঙ্কস বরোতে ষ্টারলিং এভনিউ কেন্দ্রিক যাত্রা শুরু করে। ষ্টারলিং এভিনিউ যার বর্তমান নামকরণ হয়েছে বাংলাবাজার এভিনিউ ।এই নামকরণের পিছনে রয়েছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর বিশেষ ভূমিকা ।এই সংগঠননের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন দূর্যোগ সহ সমাজের হত-দরিদ্র,কর্মহীন মানুষের কল্যাণে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।
যেমন কোভিড-১৯ করোনা মহামারি ও বন্যাদূর্গত মানুষের সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া শীতার্থদের মাঝে শীববস্ত্র বিতরণ করা হয়েছে।
আপন প্রোপার্টির ম্যানেজিং ডিরেক্টর এ কে এম আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও কবি জালাল জয় এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনক এর সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমদ চৌধুরী, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ এবং বর্তমান নির্বাহী সদস্য মো. আবু ফজর, সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সিলেট জেলা ট্যাক্স বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও জজ কোর্ট সিলেট এবং ইনকাম ট্যাক্স কনসালটেন্ট মো. এমদাদুল হক, শাহজালাল উপশহর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা কমিটির সদস্য আশুক মিয়া, সিনেকা মাহমুদ, আজিম মিয়া, মুরাদ আহমদ, নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, সাধারণ সম্পাদক ইমরান আলী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন