editor
প্রকাশিত: 6:46 PM, July 1, 2021
অনলাইন ডেস্ক
লেবাননের জেহাদি সংগঠন হিজবুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল গাজায় ইসরাইলের হামলা।
এপির খবরে বলা হয়, হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়া রোববার লেবানন পৌঁছান। সেখানে তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও স্পিকার নাভিহ বেররির সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পর মঙ্গলবার লেবাননের জেহাদি সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেন তিনি। গাজায় ইজরাইলি হামলা নিয়ে দীর্ঘ আলোচনা হয় দু’জনের মধ্যে। সেখানে উভয়ই ফিলিস্তিনের অধিকৃত জমি থেকে ইহুদি হানাদার বাহিনীর উৎখাত ও স্বাধীন ফিলিস্তিনিরাষ্ট্র গঠন করতে হবে বলে মত প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, গত মে মাসে গাজায় ইসরাইলের সঙ্গে লড়াইয়ে হামাসকে সহযোগিতা করেছে হিজবুল্লাহ। ফের তারা ইসরাইলে আক্রমণের ছক কষছেন।
গত মে মাসে ১১ দিনব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইহুদিদের শত শত বিমান হামলায় গাজায় হামাসের তৈরি দীর্ঘদিনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হিজবুল্লাহর সঙ্গে বৈঠকে হামাস নেতা অস্ত্রভাণ্ডার ও কোষাগারের সমৃদ্ধির সহযোগিতা কামনা করেন।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
5 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
3 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
5 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
4 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক