editor
প্রকাশিত: 3:42 PM, February 13, 2023

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির উদ্যোগে আয়োজিত নৈশভোজ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল
৪নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণ সমাজসেবক আলম খান মুক্তিকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ৪ নং ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড এর কৃতিসন্তান শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নগরীর হোটেল পলাশে সাবেক ছাত্রনেতা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনের সম্মানে অনুষ্ঠিত নৈশভোজ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আলম খান মুক্তি দীর্ঘদিন থেকে ৪নং ওয়ার্ডবাসীসহ সিলেট মহানগরীর মানুষের সেবা করে যাচ্ছেন। সিলেটে যে কোন দুর্যোগময় সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ৪নং ওয়ার্ডকে একটি স্মার্টওয়ার্ড গড়তে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আলম খান মুক্তিকে আমরা সকলে দল-মত নির্বিশেষে সর্বাত্মক সহযোগিতা করে কাউন্সিলর নির্বাচিত করতে হবে।
নৈশভোজ ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব আশফাক আহমদ চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ সিলেট ও সহ-সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন সহ-সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগ ও পিপি সিলেট জেলা জজ কোর্ট, হাউজিং স্টেট এসোসিয়েশন সভাপতি ডাক্তার এ কে এম হাফিজ আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, ডা. আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, হামিদ বক্ত মজুমদার, সমাজসেবক সমসু মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগ সংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, এডভোকেট মাশুক, প্রবীণ সাংবাদিক সেলিম আউয়াল, মহানগর জাসদ নেতা মাহমুদ আহমদ, পঞ্চু সিংহ, আনোয়ার বক্ত মজুমদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খান শাহিন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, জাহিদ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিলাল খান, মানিক খান, ইয়ামিন আরাফাত খান, আব্দুল বাতিন ফয়সল, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল, আনু মিয়া, আজাদ খান, পারভেজ আহমদ, হাজী লিয়াকত আলী, জাবের আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ খান শাহিন, রিয়াজ আহমদ, ফলিক আহমদ, সাদিক মিয়া, ইদ্রিস মিয়া, ফয়সল আজাদ খান, ফয়জুর রহমান ফয়েজ, আব্দুস সত্তার, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক এমদাদ ইমু, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাকারিয়া হোসেন শাকির, রিমু খান, লিটন মিয়া, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদ শেখ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ।
নৈশভোজ অনুষ্ঠানটি রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষের এক মিলনমেলা অনুষ্ঠানে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে আগামীতে ৪নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে আলম খান মুক্তি ৪নং ওয়ার্ড বাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন