editor
প্রকাশিত: 12:45 PM, February 14, 2023
ডিএসএস ডেস্ক :: ভালবাসা দিবসে যাদুকাটা নদীর তীরে ঋতুরাজ বসন্তে শিমুল ফুল পর্যটকদের নজর কাড়ছে। গাছে গাছে ফুলের অপরূপ সৌন্দর্য তীব্র শীত পেরিয়ে ফুলে ফুলে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। যেন উদাসী মনে আকাশ পানে ছেয়ে আছে সদ্য ফোটা লাল শিমুল ফুল। বাগানের চারদিকে রক্তরাঙ্গা ফুলগুলো ভালবাসা দিবসকে স্বাগত জানিয়ে অপরুপ দৃষ্টিতে থাকিয়ে আছে। আর এসব ফুল দেখে মুগ্ধ হচ্ছেন এখানে পর্যটকরা। বসন্তের রঙ্গের সঙ্গে তাল মিলিয়ে বাগান পরিচর্যার সঙ্গে জড়িতরাও এখন আনন্দে মেতে উঠেছে। বছর ঘুরে এবার শিমুল ফুলগুলো নতুন রূপে সেজেছে।
বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি গাছে ফুটে থাকা লাল পাঁপড়ি দেখে পর্যটকদের মনে আনন্দের ঢেউ উঠেছে। জমে উঠেছে শিমুল মায়ার খেলা। ভালবাসা দিবস উপলক্ষে গাছে গাছে লাল ফুলের গালিচা দেখতে অসংখ্য পর্যটকরা বাগানে ভিড় করছে। এবার ফেব্রুয়ারির শুরুতেই শিমুল ফুল ফুটে সৌন্দর্য্য দিগুন বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীর তীর ঘেষে বারেকটিলার সংলগ্ন প্রায় শত বিঘা জমিজুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক জয়নাল আবেদীন শিমুল বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে রুপের নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বৃক্ষপ্রেমী জয়নাল আবেদীন নিজের ২ হাজার ৪০০ শতক জমিতে শৌখিনতার বসে তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। বসন্তে শিমুল গাছগুলোতে ফুলে ফুলে ভরে ওঠেছে। ফাগুনের অরুণ আলোয় ফুটেছে শিমুল ফুল। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে, রূপের নদী যাদুকাটার তীরে বৃহৎ শিমুল বাগানে ফুটেছে লাল ফুল। আর লাল টুকটুকে ফুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক।
সিলেট থেকে বাগান দেখতে আসা মায়া ও মেহেরিন জানান, দেশে এতো বড় শিমুল বাগান দেখে তাঁরা আন্দদিত। তারা সঠিক সময়ে ফুলের পাঁপড়ি দেখতে পেয়ে তাদের মণ আনন্দে ভরে গেছে। তারা বলেন, এখানকার রাস্তাঘাট উন্নত হলে এখানে আসা পর্যটকদের কষ্ট একটু কম হবে এবং পর্যটকপ্রেমীদের সমাগম আরও বাড়বে।
বাগানের মালিক প্রয়াত চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে আফতার উদ্দিন জানান, এবারই সঠিক সময়ে বসন্তে শিমুল ফুল ফুটেছে। এই শিমুল বাগান তার মরহুম পিতার পরিচয় আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এখানে আসা পর্যটকদের সুবিধার জন্য একটি শিমুল বাগান কেন্টিন ও ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে।
কীভাবে যাবেন: শিমুল বাগান দেখতে চাইলে প্রথমে ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাসযোগে সুনামগঞ্জের প্রবেশদ্বার আবদুজ জহুর সেতুতে নামতে হবে। আপনি ইচ্ছা করলে মহাখালী থেকেও বাসে আসতে পারবেন সুনামগঞ্জে। এসব বাসে ভাড়া নেবে জনপ্রতি ৭শ’ টাকা। আর যারা সিলেট থেকে আসবেন তারা সিলেট কুমারখালী বাসস্ট্যান্ড থেকে সহজে সুনামগঞ্জ নেমে পড়বেন। ভাড়া নেবে জনপ্রতি ১৫০শ’ টাকা। আবদুজ জহুর সেতু থেকে সিএনজি, মোটরসাইকেল কিংবা যেকোনো গাড়ি দিয়ে তাহিরপুর লাউড়ের গড়বাজার অথবা বিন্নাকুলী বাজারে এসে নামবেন। যদি সেতু থেকে মোটরসাইকেলে আসেন জনপ্রতি ভাড়া নিবে ২শ’ টাকা আর সিনজি দিয়ে এলে ভাড়া নিবে ১৫০শ’ টাকা করে। বিন্নাকুলী অথবা লাউড়েরগড় বাজার থেকে যাদুকাটা নদী পার হয়ে হেঁটে অথবা অটোরিকশা দিয়ে সুজা শিমুল বাগানে চলে আসতে পারবেন। অটোরিকশার ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা করে। এছাড়া যারা গাড়ী নিয়ে সরাসরি আসতে তারা তাহিরপুর সদও হয়ে বাদাঘাট বাজার দিয়ে সোজা শিমুল বাগানে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর