editor
প্রকাশিত: 7:01 PM, February 14, 2023

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা পরিদর্শন করছেন সিসিকের নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
(১৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে তিনি বইমেলায় গিয়ে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন ও কয়েকটি বই কিনেন।
পরিদর্শনকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বই পড়লে মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। এজন্য আমাদের বেশী করে বই পড়তে হবে। ফেইসবুক ইউটিউবের এই যুগে মানুষ দিনে দিনে বই বিমুখ হয়ে যাচ্ছে, এরকম মেলা মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করবে।
তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলা সিলেটে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারা এখানে দীর্ঘদিন থেকে মেলা আয়োজনের মাধ্যমে সিলেটের কৃষ্টি কালচার তুলে ধরছে। তিনি সিলেটবাসীকে মেলায় এসে বই কেনার জন্য আহবান জানান। এরকম একটি বইমেলা আয়োজনের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানান।
বইমেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগে সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু সহ নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন