editor
প্রকাশিত: 9:47 PM, February 14, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি :: ছাতকের দোলারবাজার ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইউনিয়নের ১৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশ নেয়।
সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম। প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেদুজ্জামান সুপারের সভাপতিত্বে ও শিক্ষক জুয়েল আহমদ ও মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নুরুল আলম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য ও বুরাইয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল মালিক, লামা টুকেরবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, ইউপি সদস্য আনর উদ্দিন, প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, ছাতক প্রেক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণপুর দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান নাছির। এসময় ইউপি সদস্য আব্দুস শহিদ, প্রধান শিক্ষক শিরিন আক্তার, লিয়াকত আলী, রফিক আহমদ, রফিজ আলী, ফাতেমা বেগম, আব্দুল মুতালিব, শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্ত নাথ, আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান, রহিমা বেগম, নুরুন্নাহার,সহকারী শিক্ষক হুসনা বেগম, আব্দুল লতিফ, সাকি আক্তার, সাজনা বেগম, ছামির আলী, রফিকুল হক, মোস্তাক আহমদ, মমিনুল হক, মোহমানা বেগম, সুলতানা পারভিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আর্থিক সহযোগিতা করেছেন কানাডা প্রবাসী শরীফ আলী প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন